আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে জারিকৃত এই নির্দেশনায় বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগে গুরুতর সমস্যা দেখা দেওয়ায় বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রযুক্তিবিদরা বর্তমানে এই কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন।
এই স্থগিতাদেশের ফলে দেশজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এই প্রথম দেশজুড়ে এমন বড় ধরনের স্থগিতাদেশ জারি করা হলো। এদিকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে ব্রিফ করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬