আন্তর্জাতিক
বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর যে দাবি ইরান করেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইরানের ছোড়া দুটি আক্রমণকারী ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা বা মার্কিন স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি।
ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) অবশ্য ভিন্ন দাবি করছে।
তাদের ভাষ্যমতে, দক্ষিণ ইরানে অবস্থিত টেলিযোগাযোগ স্থাপনায় মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই বাহরাইনে এই হামলা চালানো হয়েছে। তেহরান থেকে আলজাজিরার প্রতিনিধি রেসুল সারদার জানান, দক্ষিণ ইরানের সামরিক টেলিযোগাযোগ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র আগে থেকেই বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে। তবে এবারই প্রথমবারের মতো ইরান এর জবাবে প্রতিবেশী কোনো দেশে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের দাবি করল। বিশ্লেষকরা মনে করছেন, এমন ঘটনা ঘটলে যুদ্ধের নতুন আরেকটি অধ্যায় শুরু হতে পারে।
ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার আরেক প্রতিবেদক অ্যালান ফিশার জানিয়েছেন, দুই পক্ষের এই বিপরীতমুখী দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই আধা-সরকারি সংস্থা তাসনিমের মাধ্যমে আইআরজিসি এই হামলাকে এক ধরনের ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে আকাশসীমা লঙ্ঘন ও তেল চোরাচালান রোধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির হামলার দাবি সামনে আসে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার একটি প্রতিবেদনের কয়েক ঘণ্টা পর।
আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সের ভাষ্য অনুযায়ী, তাদের মহাকাশ শাখা ওই রাডার স্থাপনাটি লক্ষ্য করে ধ্বংস করেছে। একইসাথে বিপ্লবী গার্ডের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন চললে কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে তারা। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর দিকের পর এই প্রথম উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করল ইরান।
যুদ্ধের উত্তাপ বাড়ছে ইসরাইলেও। দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা ইরানে সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়লে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে থাকা যেসব ঘাঁটিতে মার্কিন বাহিনী রয়েছে, তার প্রতিটি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।
পেন্টাগনের মহাপরিদর্শকের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার মাসে আটটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বাহরাইনের ঘাঁটিও অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি বর্তমানে কার্যত ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে তিনি আবারও সামরিক সংঘাতে ফিরতে প্রস্তুত। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, ইরানের ওপর চলমান অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে, তাই বড় কোনো অভিযানের আর প্রয়োজন নেই।
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। তিনি বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে বলে মন্তব্য করেছেন। এদিকে সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ বজায় রাখা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬