আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। আকস্মিক এই অচলাবস্থায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমান চলাচল বিষয়ক ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সব ফ্লাইট স্থগিত রাখার নির্দেশ দেয়। কয়েক ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আকাশপথ আবার সচল করা হলেও, এই ঘটনার রেশ কাটতে দীর্ঘ সময় লাগার আশঙ্কা তৈরি হয়েছে। ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, টেলিযোগাযোগ ব্যবস্থায় নিরাপত্তা উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মার্কওয়েইন মুলিন স্পষ্ট করেছেন যে, এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা কোনো বহিরাগত হুমকির যোগসূত্র নেই। এ সপ্তাহে মাইক্রোসফটের যে বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গেও এই বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন। অন্য একটি পোস্টে লুইজিয়ানায় উদ্ধার তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রশংসা করেন। তিনি বলেন, ঠিক এই ঘটনাটি আবার ঘটবে কি না, তা আমি জানি না। অবশ্য কয়েক ঘণ্টা পর ফের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে তারা।
পরিবহনমন্ত্রী শন ডাফি এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটারগুলোকে দায়ী করেছেন। ব্যবস্থাটি আধুনিকায়ন না করা হলে ভবিষ্যতে আরও বিঘ্ন ঘটবে বলে তিনি সতর্ক করেছেন। এ জন্য উন্নয়নমূলক কাজে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন তিনি। ডাফি বলেন, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে ধীরগতি হবে। তবে কয়েক সপ্তাহ পরের থ্যাংকসগিভিং ছুটির যাতায়াতে এর প্রভাব পড়ার কথা নয়। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে আনুমানিক ১৫ লাখ মানুষ আটকা পড়েছেন। আকাশে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করায় আকাশপথ কার্যত ফাঁকা হয়ে যায়। চার ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তবে বিলম্ব ও ফ্লাইট বাতিলের ভোগান্তি এখানেই শেষ নয়।
পরিবহনমন্ত্রী শন ডাফি এফএএর কার্যক্রম ও সংকট সমাধানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আগ্রহ ও সক্রিয়তা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে ডাফি বলেন, প্রেসিডেন্ট বিষয়টি খুব ভালোভাবে বোঝেন এবং তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, ব্যবস্থাটি কতটা পুরনো, আগের প্রশাসনগুলো কেন ব্যর্থ হয়েছে এবং কীভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা বিশ্বের সেরা মানে উন্নীত করা যায়, তা নিয়ে কাজ করছেন প্রেসিডেন্ট। ডাফি জানান, ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা নিয়ে তিনি ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। মুলিন জোর দিয়ে বলেন, প্রেসিডেন্টের দূরদর্শী নেতৃত্ব ও আগে থেকে নির্ধারিত পদ্ধতির কারণে কেউ ব্যক্তিগতভাবে বিপদের মুখে পড়েননি। ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে মুলিন বলেন, ট্রাম্পের মতো একজন নেতা আগে কখনো এই জাতিকে নেতৃত্ব দেননি এবং তিনি একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশাসন গড়ে তুলেছেন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, প্রেসিডেন্ট এ বিষয়ে পুরোপুরি সক্রিয় রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট চলাচল বন্ধ থাকার সময় প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিলেও এফএএর সমস্যা নিয়ে কিছু বলেননি। সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে শন ডাফি বলেন, কংগ্রেস যদি আমাদের ব্যবস্থা নির্মাণের নির্দেশ না দেয়, তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। হোমস জানতে চান, আজকের মতো ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয়ের জন্য সংস্থাটি কেন প্রস্তুত ছিল না। জবাবে ডাফি বলেন, টিডিএম নেটওয়ার্ক কিংবা অ্যানালগ নেটওয়ার্কে কী ধরনের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে, তা আগে থেকে অনুমান করা কঠিন। তিনি বারবার সিস্টেমটিকে ‘অ্যানালগ’ বলে অভিহিত করে জানান, অতীতেও জাতিসংঘের জন্য বিশ্বনেতারা যখন নিউইয়র্কে আসছিলেন, তখনও একই ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল। এমন ঘটনা আবারও ঘটবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি। ডাফি সাফ জানিয়েছেন, তিনি সেই সিস্টেমের আধুনিকায়নের অপেক্ষায় আর কালক্ষেপণ করতে চান না।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬