রাজনীতি
স্থানীয় নির্বাচনে কোনো ভোটচোর ইঞ্জিনিয়ারকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত কোনো আপস করবে না উল্লেখ করে তিনি বলেন, বারবার অপশক্তির মোকাবিলা করে বাংলাদেশ লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দখল, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া এবং তোষামোদকারী ব্যক্তিদের কমিটিতে জায়গা দেওয়ার মতো ঘটনা ঘটছে। তিনি এসব অপরাধ চক্র ভেঙে চুরমার করার আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশে বলেন, এখনকার পরিস্থিতি ও কার কী চরিত্র তা জনগণকেই বুঝে নিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬