আন্তর্জাতিক
আন্তর্জাতিক আইনকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার রুবিও আইসিসিকে সতর্ক করে বলেন, তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করার পরিণতি কখনোই শুভ হয় না।
হেগভিত্তিক এই আদালতের কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেসব আইন বা বিধিবিধান কখনোই স্বীকার করেনি, সেগুলোই এখন দেশটির ওপর কার্যকর করার অপচেষ্টা চালানো হচ্ছে। গাজায় সংঘটিত কথিত অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই আইসিসির ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। আদালতটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।
রুবিও আদালতটিকে 'বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন' হিসেবে আখ্যায়িত করে বলেন, আইসিসি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়।
অথচ তাদের হাতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত, বিচার কিংবা কারাগারে পাঠানোর মতো আইনবহির্ভূত ক্ষমতা রয়েছে। তিনি এ প্রসঙ্গে রোমান সেনাপতি পম্পেইর উদ্ধৃতি দিয়ে বলেন, তারা যদি এতটাই নির্বোধ হয় যে তাদের কাগুজে আদেশ আমেরিকানদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তবে তাদের জবাব হবে পম্পেইর মতোই—তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করতে হবে। একসময় তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে নগরীর আইন ও সনদের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।’।
আইসিসির প্রতিষ্ঠার মূল ভিত্তি রোম সংবিধিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র কখনো তা অনুসমর্থন করেনি। এছাড়া ইসরাইল, রাশিয়া ও চীনের মতো দেশগুলোও আইসিসির সদস্য নয়। তবুও বিশ্বের গুরুতর অপরাধ ও নৃশংসতার বিচারের শেষ ভরসা হিসেবে এই আদালত কাজ করে আসছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, আইসিসির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে এবং আদালতটির কার্যক্রম অকার্যকর করে দেওয়া হবে।
মার্কো রুবিও আরও দাবি করেন, আন্তর্জাতিক আইন নিরপেক্ষ কোনো ব্যবস্থা নয় বরং এটি বৈশ্বিক ক্ষমতাধর অভিজাতদের স্বার্থ রক্ষার একটি অস্ত্র। অতীতে ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা কিংবা ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার মতো ট্রাম্প প্রশাসনের প্রতিটি পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্তর্জাতিক আইনকে ব্যবহার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আইনজীবীদের সম্মেলনে রুবিওর এই বক্তব্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। যদিও ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে বিবেচনা করা হয়, তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রশাসন ছাড়ার পরিকল্পনা রয়েছে—এমন গুঞ্জন আগেই নাকচ করে দিয়েছেন তিনি। এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দায়িত্বের বাইরে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করার প্রচেষ্টায় রয়েছেন এই মার্কিন কূটনীতিক।
উল্লেখ্য, এর প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করে। দেশটির বর্তমান অবস্থানের মূল লক্ষ্য হলো আদালতটির কার্যক্রম অকার্যকর করে দেওয়া, যাতে ভবিষ্যতে তারা আর মার্কিন নাগরিকদের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬