আইন-আদালতআইন-আদালত

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শেয়ার করুন
অ+ অ-

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারত সরকার শেখ হাসিনাকে ফেরাতে কোনো আইনি পথ খুঁজছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে যা করণীয় ছিল, তা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভারত কী পদক্ষেপ নেবে, তা পুরোপুরি তাদের বিষয়। তিনি বলেন, ‘আমাদের একটা সংবিধান আছে।

শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণ করা হবে। তিনি আরও বলেন, অ্যাপিলেট ডিভিশনে এ ধরনের মামলায় সময় বাড়ানোর বা কনডোন করার কোনো আইনি সুযোগ নেই। কারণ, যে বিশেষ আইন রয়েছে সেখানে এমন কোনো অবকাশ রাখা হয়নি। এই আইনগুলো ওনাদের শাসনামলেই করা হয়েছে। এ সময় সংবিধানে শেখ মুজিবুর রহমানের আনা সংশোধনী তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৭৩ সালের সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবি করতে পারেন না। এটি ওনাদেরই করা আইন। সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারত সরকার শেখ হাসিনাকে ফেরাতে কোনো আইনি পথ খুঁজছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে যা করণীয় ছিল, তা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভারত কী পদক্ষেপ নেবে, তা পুরোপুরি তাদের বিষয়। তিনি বলেন, ‘আমাদের একটা সংবিধান আছে।

শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণ করা হবে। তিনি আরও বলেন, অ্যাপিলেট ডিভিশনে এ ধরনের মামলায় সময় বাড়ানোর বা কনডোন করার কোনো আইনি সুযোগ নেই। কারণ, যে বিশেষ আইন রয়েছে সেখানে এমন কোনো অবকাশ রাখা হয়নি। এই আইনগুলো ওনাদের শাসনামলেই করা হয়েছে। এ সময় সংবিধানে শেখ মুজিবুর রহমানের আনা সংশোধনী তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৭৩ সালের সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবি করতে পারেন না। এটি ওনাদেরই করা আইন। সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত