জাতীয়জাতীয়

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় দলিল লেখকদের ফি বাড়ানো ও নকলনবিশদের স্থায়ী করাসহ ছয়টি দাবি তুলে ধরা হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি তুলে ধরেছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

মহাসচিবের পেশ করা দাবিসমূহের মধ্যে প্রথমটি হলো, দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব রেজিস্ট্রার পদ সৃষ্টি করা। বর্তমানে সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর সময় লাগে। এছাড়া প্রবাসীদের সেবা সহজ করতে বিভিন্ন দেশের দূতাবাসে সাব রেজিস্ট্রারদের স্থায়ী পদ তৈরি এবং প্রতারণা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে। এতে নবম গ্রেডে যোগ দেওয়া সাব রেজিস্ট্রাররা পদোন্নতি পেয়ে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক হতে পারবেন।

তৃতীয় দাবিতে জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির দাবিও উঠে আসে। এ পর্যন্ত ২৪২ জন কর্মকর্তা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন এবং চলতি অর্থবছরে এ খাতের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। অন্য দপ্তরে উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা এই সুবিধা পান। বক্তব্যে জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। বক্তব্যে বলা হয়, রাজস্ব ক্রমাগত বাড়লেও দীর্ঘদিন এই বিভাগে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি।

দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের বিষয়েও গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়েছে। দলিল প্রতি পারিশ্রমিক ৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, কারণ বিদ্যমান ফি অনেক পুরোনো। এছাড়া প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা বেতনে কর্মরত উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করার দাবি জানানো হয়েছে। ভূমি অটোমেশন প্রকল্পের ফলে পেশা হারানোর আশঙ্কায় থাকা দলিল লেখকদের জন্য বিশেষ নিশ্চয়তার আহ্বান জানান অ্যাসোসিয়েশন নেতারা। বর্তমান ফি অনেক আগে ঠিক করা, যা বাজারদরের সঙ্গে মেলে না। বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জাল-জালিয়াতি কমবে।

অনুষ্ঠানে বিভাগের পাঁচটি অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা যুক্ত করায় জীবনকালীন ভোগাধিকার রেখে দান করার আইনি স্বীকৃতি মিলেছে। এছাড়া ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে, যা পদোন্নতি প্রক্রিয়া সহজ করেছে। এবার ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা যুক্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নও হয়ে গেছে।

মাঠ পর্যায়ে সাব রেজিস্ট্রারের ১২১টি শূন্য পদের মধ্যে ৮৪টি পূরণের লক্ষ্যে গত ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জাল-জালিয়াতি রোধে ৬৩২ কোটি টাকার ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প একনেক সভায় পাস হয়েছে। পাশাপাশি বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির প্রস্তাবও মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। তারা মন্ত্রীর কাছ থেকে পেশা বহাল থাকার ঘোষণা চান।

সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে রেজিস্ট্রেশন বিভাগ থেকে সরকারের রাজস্ব আয় ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। রাজস্বের এই ধারাবাহিক প্রবৃদ্ধি সত্ত্বেও দীর্ঘ সময় ধরে বিভাগটির আধুনিকায়নে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে বক্তারা উল্লেখ করেন।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত