খুলনাখুলনা

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতাচেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই আব্দুল্লাহ আল আজাদ জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতাচেষ্টার একাধিক অভিযোগ রয়েছে মুছা মাহমুদের বিরুদ্ধে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়ে পুলিশ নথিপত্র যাচাই করছে। তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে চাইলে ডিবি কর্মকর্তারা বলছেন,নথিপত্র যাচাই করা হচ্ছে।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, শেখ হাসিনার শাসনামলে যশোর-১ আসনের তৎকালীন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুছা মাহমুদ। স্থানীয়দের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও শেখ আফিলের প্রভাব খাটিয়েই তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছিলেন।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই আব্দুল্লাহ আল আজাদ জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতাচেষ্টার একাধিক অভিযোগ রয়েছে মুছা মাহমুদের বিরুদ্ধে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়ে পুলিশ নথিপত্র যাচাই করছে। তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে চাইলে ডিবি কর্মকর্তারা বলছেন,নথিপত্র যাচাই করা হচ্ছে।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, শেখ হাসিনার শাসনামলে যশোর-১ আসনের তৎকালীন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুছা মাহমুদ। স্থানীয়দের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও শেখ আফিলের প্রভাব খাটিয়েই তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছিলেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত