রাজনীতিরাজনীতি

শেখ হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয় কোনো দেশই

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশত্যাগের পর থেকে ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা। তাকে তৃতীয় কোনো নিরাপদ দেশে পাঠানোর জন্য ভারত সরকার বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে নিতে সম্মতি দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাজমুল হক উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারের মতো দেশগুলো এই গণহত্যাকারীকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরও দাবি করেন, দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী অবস্থান এখন ভারত সরকারের জন্যও বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গণহত্যায় অভিযুক্ত একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারত ক্রমাগত প্রশ্নের মুখে পড়ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।

বিবিসি বাংলার একটি প্রতিবেদনের সূত্র ধরে নাজমুল হক জানান, শেখ হাসিনার জন্য এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হলো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া। তিনি দাবি করেন, হাসিনার সামনে আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন তৃণমূল নেতাকর্মীদের রক্তের ওপর ভর করে তিনি ফেরার চেষ্টা করছেন। অথচ ক্ষমতা ছাড়ার সময় তিনি দলীয় হাজারো নেতাকর্মীকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেই বিদেশে সরিয়ে নিয়েছিলেন। এ সময় হাসিনার পুত্রের দেওয়া দায়িত্বহীন বক্তব্যও নেতাকর্মীদের হতাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

পলাতক অবস্থায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম এবং নতুন নতুন ঘোষণা দেশে থাকা নেতাকর্মীদের আবারও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, যারা এখনো রাজনৈতিক দলের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আছেন, তারা যেন নিজেদের ও পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করেন। যারা ক্ষমতায় থাকাকালে নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিপদের মুখে পালিয়েছে, সেই পরিবারের খপ্পরে পড়ে জীবন বিপন্ন না করার আহ্বান জানান তিনি।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয় কোনো দেশই

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত