অপরাধঅপরাধ

আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-১০ জন ডাকাত পালিয়ে যায়।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) শাহাদত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ড সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. রাসেল (৩১), গ্রাম: হাসিমপুর (ভাটামাথা),

২. মো. জাবেদ খাদেম (২৭), গ্রাম: দুর্গাপুর (মধ্যপাড়া),

৩. মো. অলিউল্লাহ ভূইয়া ওরফে বাবু (২২), গ্রাম: ধরখার (উত্তরপাড়া)।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে একাধিক রাম দা, ছুরি, লোহার রড এবং একটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-১০ জন ডাকাত পালিয়ে যায়।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) শাহাদত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ড সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. রাসেল (৩১), গ্রাম: হাসিমপুর (ভাটামাথা),

২. মো. জাবেদ খাদেম (২৭), গ্রাম: দুর্গাপুর (মধ্যপাড়া),

৩. মো. অলিউল্লাহ ভূইয়া ওরফে বাবু (২২), গ্রাম: ধরখার (উত্তরপাড়া)।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে একাধিক রাম দা, ছুরি, লোহার রড এবং একটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত