ভ্রমণ
রামগতি উপজেলার রামগতি বাজার মাছ ঘাট সংলগ্ন এলাকা দিন দিন পর্যটন এর নতুন দিগন্ত হিসেবে পরিচিত হচ্ছে।
এখানে মেঘনা নদীর তীরে ব্লকে বসা যেনো পর্যটকদের মনের সব ক্লান্তি নিমিষেই দূর করে দিচ্ছে। নদীর তীরবর্তী বাঁধের উপর ফুচকা চটপটি সহ হরেক রকমের জিনিস নিয়ে অপেক্ষায় থাকে দোকানিরা।
এখান থেকে কমদামে নদীর সকল মাছ কিনতে পারবেন খুব সহজেই। দূর থেকে আসা পর্যটকদের জন্য আছে থাকার ব্যবস্থা, গার্লস স্কুল এর পাশেই সরকারি ডাক-বাংলোয় পরিবার সহ আপনার ছুটি আনন্দদায়ক করে তুলবে সহজেই।
রামগতি বাজার খাটি মিষ্টির জন্য বিখ্যাত, এছাড়াও দই এবং এখানকার অনন্য গ্রামীণ জীবন আপনাকে মুগ্ধ করবে।
সহজেই আসার জন্য নোয়াখালীর সোনাপুর থেকে সোজা রামগতি বাজার সিএনজি করে মাত্র ১০০ টাকায় রামগতি বাজার আসতে পারা যায়।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬