শিক্ষা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসদরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সায়মা শাজাহান একাডেমির এডহক কমিটির মনোনীত সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যালয়ের হল রুমে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেন ছাত্র শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া।
সায়মা শাজাহান একাডেমির প্রধান শিক্ষক ও এডহক কমিটির সচিব মো. শহীদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মতিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মাসহ অন্যরা। বক্তারা বলেন, সেকুল ইসলাম খান একজন নিষ্ঠাবান সাংবাদিক ও সমাজসেবী। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এডহক কমিটি। তাঁরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি সেকুল ইসলাম খান বলেন, আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নেত্রকোণা ৩ আসনের শিক্ষাবান্ধব এমপি ড. রফিকুল ইসলাম হিলালী কে। আশাবাদ ব্যাক্ত করে আরও বলেন যেহেতু আমাদের সংসদ সদস্য শিক্ষাবান্ধব তাই প্রতিষ্টানের উন্নয়ন কাজ করতে সুবিধা হবে। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। শিক্ষার পরিবেশ উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬