আর্কাইভ
মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে তারা কারখানার সামনে অবস্থান নেন এবং আশপাশের অন্যান্য কারখানায় ছুটি ঘোষণার জন্য চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির অবনতি এড়াতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলেও শ্রমিকরা পরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়।
ঘটনার বিষয়ে গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে বলে তিনি জানান। সেখানে আমাদের ফোনটা পুলিশ সদস্যরা রয়েছে। তারা সবাইকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে।’।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬