সারাদেশ
পবিত্র মাহে রমাদান উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ের ভারেল্লায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বুড়িচং পশ্চিম আদর্শ থানা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর শাখার মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম মারুফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "কুরআন নাজিলের মাস রমাদানে সাধারণ মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বুড়িচং পশ্চিম আদর্শ থানা শিবিরের সভাপতি মু. নাছির আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারী মু. জোবায়ের আহমেদ।
বক্তারা মাহে রমাদানের পবিত্রতা রক্ষা এবং কুরআনের আলোয় জীবন গড়ার জন্য উপস্থিত ছাত্র ও জনতাকে উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে ছাত্র ও সাধারণ পাঠকদের হাতে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬