অগ্নিকান্ড
বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাধাই খামার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী।
গতকাল রাতে অগ্নিকাণ্ডে মোছাঃ নুরনাহার বেগম (৬১) নামের এক দরিদ্র নারীর বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তিনি মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা শেষে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দেনাপাওনা করে কয়েকদিন আগে তিনি তার ঘরটি মেরামত করেছিলেন। কিন্তু হঠাৎ আগুন লাগার ঘটনায় সেই ঘর আবারও ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি চরম বিপদে পড়ে। নুরনাহার বেগমের দুই ছেলে রয়েছে, তারাও বিভিন্ন কাজ করে সংসারে সহায়তা করে থাকে।
খবর পেয়ে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে কিছু আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
সংগঠনের সদস্যরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে তারা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬