অপরাধঅপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্স ভোর সাড়ে ৪টার দিকে লালবাজার রেলক্রসিংয়ের উত্তর পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শান্তিনগর এলাকার মৃত নাসিরের ছেলে হানিফ (২৭), কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জাসু মিয়ার ছেলে ইয়াছিন (২৫), আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনীর খোকন মিয়ার ছেলে অপু (২৬) এবং শান্তিনগর এলাকার গোলাপ মিয়ার ছেলে সৈকত (২২)।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ৩টি রাম দা, একটি স্টিলের ছুরি, একটি সুইচ গিয়ার ছুরি ও একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবারই আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Public Voice

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্স ভোর সাড়ে ৪টার দিকে লালবাজার রেলক্রসিংয়ের উত্তর পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শান্তিনগর এলাকার মৃত নাসিরের ছেলে হানিফ (২৭), কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জাসু মিয়ার ছেলে ইয়াছিন (২৫), আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনীর খোকন মিয়ার ছেলে অপু (২৬) এবং শান্তিনগর এলাকার গোলাপ মিয়ার ছেলে সৈকত (২২)।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ৩টি রাম দা, একটি স্টিলের ছুরি, একটি সুইচ গিয়ার ছুরি ও একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবারই আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত