অগ্নিকান্ড
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র এবং জীবিকার একমাত্র সম্বল অটোরিকশাসহ সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আনারপুর গ্রামের মৃত খোদাবক্স মোল্লার ছেলে জাবেদ মোল্লার ঘরে হঠাৎ আগুনের শিখা দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আসবাবপত্র, কাপড়চোপড়, মজুতকৃত ধান-চাল এবং ঘরে থাকা নগদ অর্থসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়ে জামাই বিদেশ থেকে ফিরছিলেন বলে পরিবারের সবাই তাকে আনতে সোমবার রাত ১০টার দিকে ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন:
"আমার মেয়ে জামাই বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছিলেন, তা ঘরেই রাখা ছিল। সেই টাকা, আসবাবপত্র এবং আমার উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত অটোরিকশাটিও পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে আমি এখন পথে বসে গেছি।"
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬