অগ্নিকান্ডঅগ্নিকান্ড

ধুনটে লক্ষ্মী মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা, বড় ক্ষতি থেকে রক্ষা

রুদ্রবাড়িয়া গ্রামের দাসপাড়া এলাকায় অবস্থিত বারোয়ারী লক্ষ্মী মন্দির

বগুড়ার ধুনটে একটি লক্ষ্মী মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের দাসপাড়া এলাকায় অবস্থিত বারোয়ারী লক্ষ্মী মন্দিরের টিনশেড ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী গোপাল কুমার দাস জানান, পাকা সড়কের পাশে অবস্থিত মন্দিরটির চারপাশে বসতবাড়ি রয়েছে। রবিবার গভীর রাতে কে বা কারা মন্দিরের টিনশেড ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে মন্দিরের পাশের বাড়ির এক ব্যক্তি আগুন জ্বলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে পেট্রোলে ভেজা একটি লাঠির সঙ্গে কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় মন্দিরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গোপাল কুমার দাস আরও বলেন, বহু বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হলেও এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, এলাকায় সম্প্রতি মাদকের বিস্তার বেড়েছে। সন্ধ্যার পর প্রায়ই অচেনা লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে অবাধে মাদকের কারবার করে। অনেক সময় মাদক ব্যবসায়ীরা মন্দিরটির অবস্থানকে ঠিকানা হিসেবে ব্যবহার করে। এ কারণে মাদক কারবারিদের কেউ এই অগ্নিসংযোগের চেষ্টা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ধুনটে লক্ষ্মী মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা, বড় ক্ষতি থেকে রক্ষা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত