নির্বাচন
আসন্ন রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনী প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী নেতা মুশফিকুর রহমান আবির।
মুশফিকুর রহমান আবির, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ছাত্রদল নেতা। তিনি আন্দোলনের সময় গুলি বিদ্ধ হয়েছিলেন।
তরুণ, মেধাবী ও আপসহীন এই ছাত্রনেতা একাধিকবার জেল-জুলুম, হামলা ও মামলার শিকার হয়েও কখনও পিছু হাটেননি।
এলাকায় তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন।
মাদক প্রতিরোধে কঠোর অবস্থান, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এলাকার সচেতন মহলের অভিমত, পরিবর্তনের প্রত্যাশায় থাকা রামগতির তরুণ ভোটারদের কাছে মুশফিকুর রহমান আবির এখন একটি শক্তিশালী বিকল্প নাম।
রামগতি পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তরুণদের আশা— সাহস, সততা ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে আবির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬