সারাদেশসারাদেশ

খুলনার রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

খুলনার রূপসায় একাধিক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে একটি আবাসিক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় প্রায় দেড় বছর আগে “রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা” নামে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে সেখানে প্রায় ৩০ জন শিশু হিফজ বিভাগে অধ্যয়ন করছে।

অভিযোগে বলা হয়, ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত দুই শিক্ষার্থীর সঙ্গে গত এক মাস ধরে অসদাচরণ করা হয়েছে। বিষয়টি এক শিক্ষার্থী পরিবারের সদস্যদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রূপসা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, তার সন্তানকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খুলনার রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনার রূপসায় একাধিক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে একটি আবাসিক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় প্রায় দেড় বছর আগে “রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা” নামে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে সেখানে প্রায় ৩০ জন শিশু হিফজ বিভাগে অধ্যয়ন করছে।

অভিযোগে বলা হয়, ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত দুই শিক্ষার্থীর সঙ্গে গত এক মাস ধরে অসদাচরণ করা হয়েছে। বিষয়টি এক শিক্ষার্থী পরিবারের সদস্যদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রূপসা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, তার সন্তানকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত