ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ নির্ধারিত সময় বিকাল সাড়ে ৪টায় সমাপ্ত হয়।
দিনভর জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষসহ নানা বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও কোথাও কেন্দ্রে শেষ সময় পর্যন্ত ভোটারদের সারি দেখা গেছে।
খুলনার ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কেন্দ্রগুলোতে নির্বাচনী কর্মকর্তারাও সক্রিয় ছিলেন।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬