ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি তাকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীর রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী, অর্থ মন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ-সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬