সারাদেশসারাদেশ

রুমিন ফারহানাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াল জাতীয় পার্টির প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২

শেয়ার করুন
অ+ অ-
রুমিন ফারহানাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াল জাতীয় পার্টির প্রার্থী
ছবি: রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে এসে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন ঘোষণা করেন। এসময় রূমিন ফারহানা একটি বিশেষ দলের প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের বিভিন্নভাবে ফোন করে কিংবা বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুরে অবস্থিত নিজ নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনী মাঠে আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই। কিন্তু আমার সমর্থক ও কর্মীদের হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা দাবি করছি।

এ সময় উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থনের ঘোষণা দেন। তার এই ঘোষণায় নির্বাচনী এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট হামিদ ভাসানী। তিনি বলেন, জনগণের স্বার্থ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছি।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের সহিংসতা ও চাপ সৃষ্টির বিরুদ্ধে আইনগত পথে ব্যবস্থা নেওয়া হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা তার নেতাকর্মীদের শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান।

বিষয় : বিএনপি

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রুমিন ফারহানাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াল জাতীয় পার্টির প্রার্থী

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে এসে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন ঘোষণা করেন। এসময় রূমিন ফারহানা একটি বিশেষ দলের প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের বিভিন্নভাবে ফোন করে কিংবা বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুরে অবস্থিত নিজ নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনী মাঠে আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই। কিন্তু আমার সমর্থক ও কর্মীদের হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা দাবি করছি।

এ সময় উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থনের ঘোষণা দেন। তার এই ঘোষণায় নির্বাচনী এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট হামিদ ভাসানী। তিনি বলেন, জনগণের স্বার্থ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছি।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের সহিংসতা ও চাপ সৃষ্টির বিরুদ্ধে আইনগত পথে ব্যবস্থা নেওয়া হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা তার নেতাকর্মীদের শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত