শিক্ষাশিক্ষা

মোকামতলা বন্দরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ হুমায়ন কবির
মোঃ হুমায়ন কবির প্রতিনিধি
|
শেয়ার করুন
অ+ অ-
মোকামতলা বন্দরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মোকামতলা বন্দরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ থানা শাখার আয়োজিত র‍্যালির একাংশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ থানা শাখা।

গতকাল শুক্রবার সকালে মোকামতলা বন্দর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে শিবগঞ্জ থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ছাত্রসমাজের অধিকার, নৈতিক শিক্ষা ও আদর্শিক রাজনীতির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪৯ বছরের পথচলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দেশের ছাত্রসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে আসছে। তারা দাবি করেন, আদর্শিক ও মানবিক গুণসম্পন্ন নেতৃত্ব গঠনের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রশিবির ভবিষ্যতেও ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান শিক্ষা ও সামাজিক বাস্তবতায় আদর্শবান ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ জন্য সকল ছাত্রসমাজকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

র‍্যালি ও সমাবেশ চলাকালে মোকামতলা বন্দরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মোকামতলা বন্দরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ থানা শাখা।

গতকাল শুক্রবার সকালে মোকামতলা বন্দর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে শিবগঞ্জ থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ছাত্রসমাজের অধিকার, নৈতিক শিক্ষা ও আদর্শিক রাজনীতির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪৯ বছরের পথচলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দেশের ছাত্রসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে আসছে। তারা দাবি করেন, আদর্শিক ও মানবিক গুণসম্পন্ন নেতৃত্ব গঠনের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রশিবির ভবিষ্যতেও ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান শিক্ষা ও সামাজিক বাস্তবতায় আদর্শবান ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ জন্য সকল ছাত্রসমাজকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

র‍্যালি ও সমাবেশ চলাকালে মোকামতলা বন্দরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত