সারাদেশসারাদেশ

খুলনায় গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম টুটপাড়া এলাকার কুবা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাকিব পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। হঠাৎ দুই যুবক সেখানে প্রবেশ করে তাকে টেনে বাইরে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর ও লবণচরা থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজনের নাম পুলিশ প্রাথমিকভাবে পেয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

ডিসি তাজুল ইসলাম বলেন, নিহত রাকিব কোনো গ্রুপের সঙ্গে যুক্ত ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে।

এ ঘটনায় পশ্চিম টুটপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খুলনায় গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত