ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ (রেডমার্ক) কেন্দ্রগুলিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের পূর্ববর্তী দুই দিন থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে একযোগে ৪ প্রার্থী। ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা পাহাড়ের অস্ত্রধারী সংগঠনের কেন্দ্র দখল, হুমকি-ধমকি, ভোটারদের জোরপূর্বক চাপ প্রয়োগ এবং জাল ভোটের আশঙ্কা তুলে ধরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মোঃ নুরুল ইসলাম। প্রার্থিরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
আরো ও বিস্তারিত জানতে চোখ রাখুন
Www.PablicVoice24.com

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬