ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান গতকাল বুধবার চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ চালিয়েছেন। পীর সাহেব চরমোনাই এর অসংখ্য ভক্ত ও অনুসারীগনকে সাথে নিয়ে তিনি রমনা নৌ-ঘাট এলাকার বিভন্ন দোকানদার,রিক্সা চালক সহ সাধারন মানুষের সাথে হাত পাখা মার্কায় ভোট দানে অনুরোধ জানান। তিনি জোড়গাছ, শরীফের হাট,থানাহাট, বালাবাড়ি,ফকিরেরহাট সহ তিন ইউনিয়ন তার নিঈবাচনী গন সংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় তার সাথে ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চিলমারী শাখার সভাপতি বদরুল হোসেন সহ অসংখ্য নেতা ও কর্মীবৃন্দসহ রৌমারী ও রাজীবপুরের নেতৃবৃন্দ।।
জানাগেছে, চিলমারী,রৌমারী ও চর রাজীবপুর তিন উপজেলার সমন্বয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন। এবারের নির্বাচনে এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান একই পরিবারের আপন দুই ভাই বলে জানাগেছে। ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনই হচ্ছে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার এবং চিলমারী উপজেলা থেকে এক জনই স্বতন্ত্রপ্রার্থী রোকুনুজ্জামান শাহীন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬