কবিতা
কখনো স্বপ্ন হয়ে ধরা দেয়, কখনো আবার নীরব বিচ্ছেদের গল্প হয়ে হৃদয়ে জমে থাকে। সেই না বলা অনুভূতিরই কাব্যিক প্রকাশ ঘটেছে মানবিক সংগঠক ও সাহিত্যপ্রেমী মোঃ আপেল মাহমুদ-এর নতুন কবিতা ‘প্রিয় আশা’-তে। কবিতাটি ইতোমধ্যে সাহিত্যপ্রেমী পাঠকের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
কবিতার শুরুতেই কবি ফিরে গেছেন স্মৃতির শীতল এক সকালের কাছে—যেখানে কফির উষ্ণতা, মৃদু হাসি আর অপূর্ণ স্বপ্ন একসময় ভালোবাসার আশ্রয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে সেই আশ্রয় ভেঙে যাওয়ার বেদনা, প্রিয় মানুষের দূরে সরে যাওয়ার বাস্তবতা কবিতায় ফুটে উঠেছে গভীর আবেগে।
কবিতায় কবি এমন এক সুখের রাজ্যের কথা বলেন, যেখানে একসময় ছিল মুক্ত আকাশ আর সখের কবুতরের উড়ান। কিন্তু সময়ের ব্যবধানে সেখানে জমেছে বর্ষার মেঘ। প্রিয় মানুষের উল্টে যাওয়াকে কবি আখ্যা দিয়েছেন ভালোবাসা পাখির নির্মম হত্যার সঙ্গে তুলনা করে—যা কবিতাটিকে দিয়েছে তীব্র আবেগী মাত্রা।
‘প্রিয় আশা’ কবিতার শেষাংশে কবি ভালোবাসাকে বিদায় জানিয়ে একাকীত্বকেই শান্তির ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। আত্মসম্মান আর মানসিক দৃঢ়তার এই অবস্থান কবিতাটিকে কেবল প্রেমের কবিতা নয়, বরং জীবনের এক পরিণত দর্শনে পরিণত করেছে।
উল্লেখ্য, কবিতার লেখক মোঃ আপেল মাহমুদ একজন সক্রিয় সমাজকর্মী এবং আল সুন্নাহ কল্যাণ ফাউন্ডেশন-এর সভাপতি। মানবকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের বাস্তব চিত্র তুলে ধরাই তার লেখার অন্যতম লক্ষ্য।
প্রিয় আশা !
মোঃ আপেল মাহমুদ
মনে আছে সেই শীতের সকাল,
আমার মনে আজ ও দাগ কাটে সেই ক্ষন।
কফির রঙের উষ্ণতা আমাকে আবদ্ধ করেছিল মায়ায়,
তোমাকে বলা হয়নি রাতে আঁধারে স্বপ্ন বিতরণের কথা।
তোমার ঠোঁটের মৃদু হাসি আমাকে বিচলিত করেছে বারংবার।
আশা!
তুমি ভালো আছো ?
আমার সুখের রাজ্য ত্যাগ করে।
যেখাতে মস্ত বড়ো আকাশ ছিল ,
সখের কবুতর এর জন্য।
আজ সেখানে বর্ষার মেঘ জমে হাজার বার,
কত বার খুঁজেছি অগচরে।
তোমার উল্টগামীতা আমাকে বাকরুদ্ধ করেছে,
ভালোবাসা পাখিটাকে গলা টিপে হত্যা করেছো।
তুমি আর ফিরে এসো না,
আমার মন বারান্দায়।
যেখানে তোমার অবাধ চলাচল ছিল।
ভালোবাসা কথা শুনে আজ ঘৃনা হয়
তোমার মুখ ভেসে ওঠে অগচরে।
তুমি আর ফিরে এসো না,
আমার একাকীত্বের সংসার আজ বড্ডো সুখের।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬