সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই বিজিবির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় মোতায়েন কার্যক্রম শুরু হয়। এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বিজিবির ১২টি প্লাটুন দায়িত্ব পালন করছে।
নির্বাচনকে ঘিরে সহিংসতা, নাশকতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। ভোটগ্রহণের আগে থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান আরও বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬