কবিতাকবিতা

তিরবিদ্ধ ঈগলের ডানা মেলা

শেয়ার করুন
অ+ অ-
তিরবিদ্ধ ঈগলের ডানা মেলা
ছবি: জেমিনাই এআই

মেঘেদের ভীড় ঠেলে আসন্ন দখিনা হাওয়া—

ভুলে যায় জীবনের শত চাওয়া-পাওয়া!

নিরাক আবহাওয়া কি শুধু আনে তুফান?

আভাসের কন্দরে কার স্মৃতির লোবান?

হৃদয়ের গহীনে বেজে চলা কালের নূপুর,

ঘুচে দেয় ভাতঘুমের শ্রান্ত দুপুর!

নিঃশ্বাসের অদম্য ফোয়ারা যদি তড়পায়,

নিঃশেষের আগে চলে এসো ধীর পায়ে!…

মন আর মগজের মাঝে গড়ে ওঠা দেয়াল

ভেঙে দেয় অস্পৃশ্য প্রলোভনের খেয়াল!

তোমার কাসিদার ষোলোটা ভুল বানান

গড়বে কি আজ অপূর্ণতার দালান?

দিনের পর দিন যায়, আসে কত রাত;

কবিতারা হয়ে ওঠে শাঁখের করাত!

কণ্ঠে জেঁকে বসা তোমার আবেগ আর ত্রাস

বলো—কার পঙক্তি দেখে হয়ে যায় কোরাস?

জবানবন্দি দিতে কেন তোমার এত ভয়?

দেখো—অনায়াসে কী বলে হৃদয়!

১০

জীবনের দরজায় শুধু বিস্মৃতির কড়া—

কীইবা আনে আর—মেকি জোয়ার ছাড়া!

১১

যখন ধস নামে পাহাড়ে ভারি বরষায়

বেহুদা কে বসে থাকে আমার ভরসায়?

১২

আমার নাম জপা তো নিষিদ্ধ তামাক;

তবু দিলেতে মেশে কার এই দেমাক!

১৩

বিষাক্ত বুদবুদে ভরা ভাবনার খোয়াড়

উবে যাবে খুললেই দুচোখের দুয়ার!

১৪

স্বপ্নের মতো আসন্ন অযুত অযুত দিন

কখনো হবে না মিছে কল্পনায় লীন!

১৫

লুপ্তপ্রায় ময়ূরের মেলে দেওয়া পেখম

কীভাবে আড়াল করে সময়ের জখম?

১৬

শুরু নাই, শেষ নাই, আছে শুধু রং।

তুলি ধরে লেখো নাম—“জীবন জীবন”!

১৭

জীবনে তো থাকবেই শত বাহানা

তবু দিতে হবে কিছু “করজে হাসানা”!

১৮

পিঠে তিরবিদ্ধ ঈগল যখন মেলে দেয় ডানা

তখন মউত হয়ে যায় নীল সমুদ্রের ফেনা!

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


তিরবিদ্ধ ঈগলের ডানা মেলা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

মেঘেদের ভীড় ঠেলে আসন্ন দখিনা হাওয়া—

ভুলে যায় জীবনের শত চাওয়া-পাওয়া!

নিরাক আবহাওয়া কি শুধু আনে তুফান?

আভাসের কন্দরে কার স্মৃতির লোবান?

হৃদয়ের গহীনে বেজে চলা কালের নূপুর,

ঘুচে দেয় ভাতঘুমের শ্রান্ত দুপুর!

নিঃশ্বাসের অদম্য ফোয়ারা যদি তড়পায়,

নিঃশেষের আগে চলে এসো ধীর পায়ে!…

মন আর মগজের মাঝে গড়ে ওঠা দেয়াল

ভেঙে দেয় অস্পৃশ্য প্রলোভনের খেয়াল!

তোমার কাসিদার ষোলোটা ভুল বানান

গড়বে কি আজ অপূর্ণতার দালান?

দিনের পর দিন যায়, আসে কত রাত;

কবিতারা হয়ে ওঠে শাঁখের করাত!

কণ্ঠে জেঁকে বসা তোমার আবেগ আর ত্রাস

বলো—কার পঙক্তি দেখে হয়ে যায় কোরাস?

জবানবন্দি দিতে কেন তোমার এত ভয়?

দেখো—অনায়াসে কী বলে হৃদয়!

১০

জীবনের দরজায় শুধু বিস্মৃতির কড়া—

কীইবা আনে আর—মেকি জোয়ার ছাড়া!

১১

যখন ধস নামে পাহাড়ে ভারি বরষায়

বেহুদা কে বসে থাকে আমার ভরসায়?

১২

আমার নাম জপা তো নিষিদ্ধ তামাক;

তবু দিলেতে মেশে কার এই দেমাক!

১৩

বিষাক্ত বুদবুদে ভরা ভাবনার খোয়াড়

উবে যাবে খুললেই দুচোখের দুয়ার!

১৪

স্বপ্নের মতো আসন্ন অযুত অযুত দিন

কখনো হবে না মিছে কল্পনায় লীন!

১৫

লুপ্তপ্রায় ময়ূরের মেলে দেওয়া পেখম

কীভাবে আড়াল করে সময়ের জখম?

১৬

শুরু নাই, শেষ নাই, আছে শুধু রং।

তুলি ধরে লেখো নাম—“জীবন জীবন”!

১৭

জীবনে তো থাকবেই শত বাহানা

তবু দিতে হবে কিছু “করজে হাসানা”!

১৮

পিঠে তিরবিদ্ধ ঈগল যখন মেলে দেয় ডানা

তখন মউত হয়ে যায় নীল সমুদ্রের ফেনা!


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত