ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রচার প্রচারনাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএনপি- জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা উভয় দলের ১৫ নেতাকর্মী নেতাকর্মী আহত হয়েছে। রোববার দুপুর্র পর টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নাই।
ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
এদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র্যাব, বিজিবি।
জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬