সারাদেশসারাদেশ

নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নির্বাচনকালীন সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চেকপোস্টে তল্লাশিকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে প্রসিকিউশন দাখিল করা হয়। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন জব্দ করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই বিশেষ অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নির্বাচনকালীন সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চেকপোস্টে তল্লাশিকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে প্রসিকিউশন দাখিল করা হয়। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন জব্দ করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই বিশেষ অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত