ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানে ২৬ কুড়িগ্রাম-২ আসনে জামায়াত - এনসিপির মতবিনিময় সভা

“চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম-২ (২৬) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন।

সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক মোহাম্মদ শাহ্জালাল সবুজ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জননেতা অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন ও মো. জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা আমির মাস্টার শামসুল হুদা মিঠু, সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, রাজারহাট উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আহমাদ আলী, ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, কুড়িগ্রাম শহর সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ, জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মো. মাসুম, যুবশক্তির আহ্বায়ক মো. রশিদ আলী ও সদস্য সচিব তমাল, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হোসেনসহ দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা জামায়াত আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন  বলেন,

“২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন-উত্তর বাংলাদেশকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে জাতিকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই স্লোগানকে কেবল মুখে নয়, বরং কাজের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে।”

তিনি আরও বলেন,

“মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এখনই আমাদের একযোগে মাঠে নামতে হবে। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ আগামীর বাংলাদেশ নিশ্চিত করতে পারে।”

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানে ২৬ কুড়িগ্রাম-২ আসনে জামায়াত - এনসিপির মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত