কবিতাকবিতা

অসীম কোলাজের সনেট

শেয়ার করুন
অ+ অ-
অসীম কোলাজের সনেট
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি।

বিদীর্ণ অন্তরের গহীনের তুমুল এক ঝড়

ভেঙে ফেলে যদি তোমার সময়ের রুদ্ধ দেরাজ;

তুমিও থেকো না বসে, আর হয়ে থেকো না নির্ভার।

এসো গড়ি অসীম সীমানার এক দৃঢ় কোলাজ!

দৃপ্ত কণ্ঠে দ্রুত উচ্চারণের সব সুপ্ত জোয়ার

ছড়িয়েছে কত প্রখ্যাত কবিতার অমোঘ দ্যুতি।

তার চেয়ে কম নয় তোমার হৃদয়ের দুয়ার;

দেখো—আঁকড়ে ধরে আছে লাখো লাখো স্মৃতি-বিস্মৃতি!

তবু জীবনের কোমরে অনিশ্চয়তার বাঁধন

কখন কার গতি আচমকাই করে দেয় শ্লথ—

ভাবে না কেউ, জানেই না নেপথ্যে আছে কী কারণ!

তবু সবার লক্ষ্য ‘আলটিমেট পার্সোনাল গ্রোথ’!

এরপরও কেন অযথা তুমি ভাবছো ভীষণ?

অত না ভেবে, ছাড়ো সব ভুয়ো ‘উলেন’ ভিশন!

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অসীম কোলাজের সনেট

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

বিদীর্ণ অন্তরের গহীনের তুমুল এক ঝড়

ভেঙে ফেলে যদি তোমার সময়ের রুদ্ধ দেরাজ;

তুমিও থেকো না বসে, আর হয়ে থেকো না নির্ভার।

এসো গড়ি অসীম সীমানার এক দৃঢ় কোলাজ!

দৃপ্ত কণ্ঠে দ্রুত উচ্চারণের সব সুপ্ত জোয়ার

ছড়িয়েছে কত প্রখ্যাত কবিতার অমোঘ দ্যুতি।

তার চেয়ে কম নয় তোমার হৃদয়ের দুয়ার;

দেখো—আঁকড়ে ধরে আছে লাখো লাখো স্মৃতি-বিস্মৃতি!

তবু জীবনের কোমরে অনিশ্চয়তার বাঁধন

কখন কার গতি আচমকাই করে দেয় শ্লথ—

ভাবে না কেউ, জানেই না নেপথ্যে আছে কী কারণ!

তবু সবার লক্ষ্য ‘আলটিমেট পার্সোনাল গ্রোথ’!

এরপরও কেন অযথা তুমি ভাবছো ভীষণ?

অত না ভেবে, ছাড়ো সব ভুয়ো ‘উলেন’ ভিশন!

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত