ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।

ছবি- কক্সবাজার- ২ মহেশখালী-কুতুবদিয়া জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ।

মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে নিজের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টা ৩০ এর দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে ড. হামিদুর রহমান আযাদের আপিল গৃহীত হয় এবং মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য জানান, ‘ আলহামদুলিল্লাহ, এ অর্জনে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এ.এইচ.এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

একই দিন রাতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন , ‘ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় সিদ্ধান্ত। আমার হলফনামায় ঋণখেলাপি, ট্যাক্স ফাঁকি কিংবা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। তারপরও ২০১৩ সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক।’

প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ###

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে নিজের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টা ৩০ এর দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে ড. হামিদুর রহমান আযাদের আপিল গৃহীত হয় এবং মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য জানান, ‘ আলহামদুলিল্লাহ, এ অর্জনে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এ.এইচ.এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

একই দিন রাতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন , ‘ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় সিদ্ধান্ত। আমার হলফনামায় ঋণখেলাপি, ট্যাক্স ফাঁকি কিংবা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। তারপরও ২০১৩ সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক।’

প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ###

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত