শিক্ষাশিক্ষা

এইচএসসি ফরম পূরণের তারিখ আবারও পরিবর্তন, শুরু ১ মার্চ

শেয়ার করুন
অ+ অ-
এইচএসসি ফরম পূরণের তারিখ আবারও পরিবর্তন, শুরু ১ মার্চ
এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের তারিখ পুনর্নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড—নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ থেকে শুরু হবে ফরম পূরণ।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

একই সঙ্গে গত ৪ জানুয়ারি প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে তার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ না করলে শিক্ষার্থীদের ফরম পূরণে জটিলতা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে ফরম পূরণের সময়সূচি বারবার পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, নতুন সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এইচএসসি ফরম পূরণের তারিখ আবারও পরিবর্তন, শুরু ১ মার্চ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

একই সঙ্গে গত ৪ জানুয়ারি প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে তার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ না করলে শিক্ষার্থীদের ফরম পূরণে জটিলতা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে ফরম পূরণের সময়সূচি বারবার পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, নতুন সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত