শিক্ষাশিক্ষা

চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ট্রেনস্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৬০জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘ডি’ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে। বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি’ ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

এ ছাড়া ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত