ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

কুড়িগ্রাম-৪ আসনের সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনায়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কুড়িগ্রাম কর্তৃক কুড়িগ্রাম -৪ আসনের প্রার্থীদের বৈধ মনোনয়ন ঘোষনা

 আসন্ন আগামী ১২ ফেব্রুয়ারী /২০২৬ ইং তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন-২৮, কুড়িগ্রাম-৪ এর  প্রার্থীদের দাখিলকৃত  মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর কাজ শুক্রবার বিকেল ৩ টায় কুড়িগ্রাম জেলা রির্টানিং  অফিসারের কার্যালয়ে শুরু হয়। দীর্ঘক্ষন ৮ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে জেলা রির্টার্নিং অফিসার অন্ন পূন্না দেবনাথ সকলেরই মনোনয়ন পত্র  বৈধ হিসেবে ঘোষনা করেন। 

 দাখিলকৃত ৮ প্রার্থীর সকলের  মনোনয়ন পত্রের বৈধতা পাওয়ায়  প্রার্থী ও তাদের সমর্থকগন উৎফুল্ল হয়ে আনন্দ প্রকাশ করেন।  যাচাই-বাছাইয়ের সময় চিলমারী, রৌমারী এবং চর রাজীবপুর উপজেলার  প্রার্থীগন সহ তাদের দলীয় নেতা,কর্মী ও অসংখ্য সমর্থকগন উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলার   তিন উপজেলা (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এরমধ্যে চিলমারী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৬০০, রৌমারী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৮৭ ও রাজিবপুর উপজেলায় ৬৮ হাজার ৬৭৬ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী,  কুড়িগ্রাম-২৮ আসনে মোট ১০ জন মনোননয়পত্র সংগ্রহ করলেও  জমাদানের শেষ দিন (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৮ জন মনোনয়নপত্র জমা করেন। তাদের মধ্যে চিলমারী উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ রুকুনুজ্জামান, রৌমারী উপজেলা থেকে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মোঃ মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টি থেকে কে এম ফজলুল হক, বাসদ (মই) আব্দুল খালেক, বাংলাদেশ সূপ্রীম পার্টির মোছাঃ শেফালী বেগম ও রাজিবপুর থেকে বাসদ  (কেচি) রাজু আহম্মেদ মনোনয়ন পত্র দাখিল করেন । মনোনয়নপত্র সংগ্রহ করে যারা জমা দেননি এমন ব্যক্তিরা হলেন, সাবেক এমপি রুহুল আমিন ও বিএনপি’র মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনের সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনায়।

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত