ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

কুড়িগ্রাম-৪ আসনে সকল প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষনা

কুড়িগ্রাম জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে উপস্থিত প্রার্থী ও নেতৃবৃন্দ

আসন্ন আগামী ১২ ফেব্রুয়ারী /২০২৬ ইং তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন-২৮, কুড়িগ্রাম-৪ এর  প্রার্থীদের দাখিলকৃত  মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর কাজ শুক্রবার বিকেল ৩ টায় কুড়িগ্রাম জেলা রটার্নিং   অফিসারের কার্যালয়ে শুরু হয়। দীর্ঘক্ষন ৭ জন প্রার্থীরই  দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই- বাছাই শেষে সকলেরই মনোনয়ন পত্র  বৈধ হিসেবে ঘোষনা করা হয়। 

 দাখিলকৃত ৭ প্রার্থীর সকলের  মনোনয়নপত্রের বৈধতা পাওয়ায়  প্রার্থী ও তাদের সমর্থকগন উৎফুল্ল হয়ে আনন্দ প্রকাশ করেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম-৪ এর দলের মনোনীত প্রার্থী আজিজুল হক সহ চিলমারী উপজেলার আহব্বায়ক, সাবেক সাংসদ ও দীর্ঘদিন দলের সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, আহব্বায়ক কমিটির ১ নং যুগ্মআহব্বায়ক সহঃ অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন ও রৌমারী এবং চর রাজীবপুর উপজেলার অনেক নেতা-কর্মীগন ও অন্যান্য প্রার্থীগন উপস্থিত ছিলেন।

প্রকাশ থাকে যে, কুড়িগ্রাম জেলার   তিন উপজেলা (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এরমধ্যে চিলমারী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৬০০, রৌমারী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৮৭ ও রাজিবপুর উপজেলায় ৬৮ হাজার ৬৭৬ জন।

সবশেষ তথ্যানুযায়ী এ আসনে মোট ৯ জন মনোননয়পত্র সংগ্রহ করেছিলেন। তবে জমাদানের শেষ দিন (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৭ জনের মনোনয়নপত্র জমা হয়েছে। এরমধ্যে চিলমারী উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রুকুনুজ্জামান, রৌমারী উপজেলা থেকে বিএনপি মনোনিত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টি থেকে কে এম ফজলুল হক, বাসদ (মই) আব্দুল খালেক ও রাজিবপুর থেকে বাসদ  (কেচি) রাজু আহম্মেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লখ্য যে, মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি সাবেক এমপি রুহুল আমিন ও বিএনপি’র মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি। চিলমারী, রৌমারী ও রাজিবপুরের সহকারী রিটার্নিং অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বতন্ত্রপ্রার্থী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক প্রভাষক রোকুনুজ্জামান শাহীন 

চিলমারী, রৌমারী ও রাজিবপুরের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক স্বাস্থ্যসেবা, এবং যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হবে। এভাবে এলাকার মানুষ স্বচ্ছ, সাম্যপূর্ণ এবং টেকসই সুবিধা পাবে।’

রুকুনুজ্জামান আরও বলেন, ‘কৃষি উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থে কাজ করব-এটাই আমার অঙ্গীকার।’

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে সকল প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষনা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত