শিক্ষা
আজ নতুন বছরের ১ জানুয়ারি শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। চিলমারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণীর পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয় ।
গত মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে - এ বছর কোনো উৎসব করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে।
সেই নির্দেশনা মোতাবেক আজ বৃহস্পতিবার ১লা জানুয়ারি ২০২৬ চিলমারী উপজেলার বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মাঝে।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি সাংবাদিক বদরুদ্দোজা বুলু (এম এস এস অর্থনীতি), প্রধান শিক্ষক স্বাধীন কুমার দাস ,সহ. শিক্ষক সাদাকাত সাজু, সিদ্দিকূল ইসলাম, জাহেদুল ইসলাম অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকগন ও ছাত্রীগন।
স্কুলের ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। ছাত্রীরা জানান নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আমাদের আরও লেখাপড়ায় মনোযোগী করে তুলবে। নতুন বই পেয়ে আমারা খুশি।
জানা যায়, মাধ্যমিকের এখনো অর্ধেক পাঠ্যবই ছাপা হয়নি। মার্চ মাসের আগে বই পাবে না মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী।
স্কুলের সভাপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা বই পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ বলেন, এবার উৎসব হবে না। শুধু স্ব স্ব স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ করার নির্দেশনা রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য মতে জানা গেছে, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলমান। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমের মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের ৭৮.৭২ শতাংশ ছাপা শেষ হয়েছে। এরই মধ্যে ৫৮.৬৮ শতাংশ সরবরাহ করা হয়েছে। ফলে এখনো প্রায় অর্ধেক বই সরবরাহ বাকি রয়েছে। এতে বছরের শুরুর দিনে মাধ্যমিকের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬