ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আব্দুর রহমান কাসেমী।
আজ মঙ্গলবার (২৯/১২/২০২৫) নির্ধারিত সময়ের মধ্যে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে মুফতী আব্দুর রহমান কাসেমী বলেন, ইসলামী আদর্শ, নৈতিকতা ও সততার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের সমর্থন পেলে উল্লাপাড়াকে একটি আদর্শ ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫