অপরাধ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের যমের মোড় এলাকায় ছুরিকাঘাত করে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ বছর বয়সী এক কিশোর আটক হলেও তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া দুই ব্যক্তি বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ঢাকার আদাবর এলাকার একটি অটোরিকশার গ্যারেজে কাজ করেন। অভিযোগ রয়েছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢাকার আদাবর এলাকার ওই গ্যারেজ মালিকের ছেলেকে সঙ্গে নিয়ে তারা কুড়িগ্রামের বুড়াবুড়িতে আসেন।
পরে বুড়াবুড়ি বাজার থেকে কাশেম বাজার যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করেন তারা। পথিমধ্যে ১২ বছর বয়সী কিশোরটি অটোচালককে বলে, 'চাচা, আমিও অটো চালাতে জানি। আপনি পেছনের সিটে বসেন, আমি চালিয়ে নিয়ে যাই।'
সরল বিশ্বাসে অটোচালক কিশোরটির হাতে অটোরিকশার নিয়ন্ত্রণ দিলে তিনি পেছনের সিটে বসার সঙ্গে সঙ্গেই তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এতে অটোচালক গুরুতর আহত হন। তার পেট থেকে নাড়িভুঁড়ির অংশ বেরিয়ে আসে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই সহযোগী পালিয়ে যায়। এ সময় ১২ বছর বয়সী কিশোরটি স্থানীয় লোকজনের হাতে আটক হয়। পরে উত্তেজিত জনতা তাকে রশি দিয়ে দুই হাত বেঁধে মারধর করে বলে জানা গেছে।
M

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬