অপরাধঅপরাধ

শোভাগঞ্জ হাটে অবৈধ দোকানপাট উচ্ছেদের নির্দেশ, এক মাস পেরিয়েও বহাল স্থাপনা

ছবি: প্রতীকী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ হাট-বাজারে তালিকাভুক্ত অবৈধ দোকানঘর ও স্থাপনার অবকাঠামো অপসারণের নির্দেশ দিয়েছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর স্বাক্ষরিত সরকারি পত্রে ১৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অবৈধ দোকানপাটের অবকাঠামো অপসারণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পার হলেও সংশ্লিষ্ট দোকান ঘর গুলো অপসারণ না হওয়ায়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শোভাগঞ্জ হাট-বাজারের তালিকাভুক্ত অবৈধ দোকানঘরগুলোর অবকাঠামো অপসারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা উল্লেখ থাকলেও এখন পর্যন্ত সেগুলো অপসারণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এতে সরকারি জায়গা দখলমুক্ত করা, হাট-বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, প্রশাসনের নির্দেশনার পরও কেন অপসারণ হয়নি?

এলাকাবাসীর প্রশ্ন, ১২ অক্টোবরের স্বাক্ষরিত পত্রে ১৯ অক্টোবরের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও কেন কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়? 

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণ কী?

সচেতন মহলের মতে, বিষয়টি সরেজমিনে তদন্ত করে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শোভাগঞ্জ হাট-বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে সহকারী কমিশনার (ভূমি) দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ নিবেন এবং সেই সাথে এলাকাবাসীর দাবি, তালিকাভুক্ত অবৈধ দোকানঘরগুলো দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণ নিশ্চিত করাবেন।

এখন স্থানীয়দের প্রত্যাশা, ১২ অক্টোবর ২০২৬ তারিখের স্বাক্ষরিত নির্দেশনার যথাযথ বাস্তবায়নে সুন্দরগঞ্জ উপজেলা ভূমি প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। 

নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও বহাল থাকা অবৈধ স্থাপনাগুলোর বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী, সেটিই এখন দেখার বিষয়।

Public Voice

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শোভাগঞ্জ হাটে অবৈধ দোকানপাট উচ্ছেদের নির্দেশ, এক মাস পেরিয়েও বহাল স্থাপনা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত