সারাদেশ
বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর 'জয় বাংলা' স্লোগান লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফলপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানা যায়, শনিবার সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদের প্রধান ফটক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরে জুলাই বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর 'জয় বাংলা' স্লোগান লেখা দেখা যায়। এর প্রতিবাদেই এ মিছিল করা হয়।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬