সারাদেশসারাদেশ

ধুনটে ৬ প্রতিষ্ঠানের দেয়ালে জুলাই গ্রাফিতির উপর 'জয় বাংলা' লেখা

ধুনট স্কুলের দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা।

বগুড়ার ধুনটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ের সীমানাপ্রাচীরে আঁকা এসব গ্রাফিতির ওপর স্লোগান লেখাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদের প্রধান ফটক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এসব লেখা দেখা যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা এসব স্লোগান লিখেছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল। এসব দেয়ালচিত্রে তৎকালীন সরকারবিরোধী বার্তার পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বিষয়ও তুলে ধরা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে সেসব গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়েছে।

গ্রাফিতি আঁকার কাজে মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস এম জাকির হোসেন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। তাঁর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজের সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ বলেন, ‘তাঁরা চাইলে গ্রাফিতির ওপর না লিখে অন্য কোথাও জয় বাংলা লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করা হলো? যাঁরা এ কাজ করেছেন, তাঁরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটাই তার প্রমাণ।’

আরেক শিক্ষার্থী বোরহান উদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ অভিযোগ করেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছেন। তাঁর দাবি, এর মাধ্যমে এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরও অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে এসব স্লোগান লিখেছেন। ৫ আগস্টের পরও ছাত্রলীগকে ব্যবহার করে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে দাবি করেন তাঁরা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট দেয়ালগুলো পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধুনটে ৬ প্রতিষ্ঠানের দেয়ালে জুলাই গ্রাফিতির উপর 'জয় বাংলা' লেখা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত