অন্যান্য
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে পাবনার কাশিনাথপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৩ নভেম্বর মঙ্গলবার কাশিনাথপুর ফুলবাগান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে কাশিনাথপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় মাদকমুক্ত কাশিনাথপুর গড়তে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
M

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬