আন্তর্জাতিক
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজারকে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছেন। আর এখন বুলডোজারকে রাজ্যের ব্রান্ড করার ঘোষণা দিয়ে সমালোচনাকে আরেক মাত্রা যোগ হল।
সম্প্রতি গৌতম বুদ্ধ নগর জেলায় ট্রাক্টর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালকে রাজ্যে বুলডোজার উৎপাদনের আহ্বান জানান। যোগী বলেন, রাজ্যের বুলডোজার ইতোমধ্যে একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে এর উৎপাদন শুরু হলে ভারতসহ আন্তর্জাতিক বাজারেও চাহিদার সৃষ্টি হবে। তিনি উপস্থিতদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যখন এখানে ট্রাক্টর বানাচ্ছেন, তখন বুলডোজারও তৈরি করতে পারেন।
রাজনৈতিক অঙ্গনে যোগী আদিত্যনাথের শাসনামলে বুলডোজার কঠোর ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে। বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়, যে কারণে তিনি ‘বুলডোজার বাবা’ নামে পরিচিতি পান। তবে এই বুলডোজার ব্যবহার নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের অভিযোগ, কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে মুসলিম, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও সরকারি কর্তৃপক্ষের দাবি, তারা কেবল নিয়মবহির্ভূত বা অবৈধ দখল উচ্ছেদ করছে।
আইনি ও বিচারিক দিক থেকে বিষয়টি বারবার আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে সাফ জানিয়ে দেয় যে, শাস্তিস্বরূপ অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে আদালত নির্দেশ দেয়, কোনো প্রকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কঠোরভাবে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। এই নির্দেশনার পরও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজার অভিযানের পক্ষে জোরালো অবস্থান বজায় রেখেছেন এবং বর্তমানে এটিকে রাজ্যের একটি ব্র্যান্ড হিসেবে প্রচার করছেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬