আন্তর্জাতিক
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে ইরানের নৌবাহিনী। আলজাজিরার তথ্যমতে, এটি আজ সকালে ঘটা দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এই জলপথে ট্রানজিট বা অতিক্রমের চেষ্টাকালে মোট পাঁচটি ট্যাংকার হামলার শিকার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের হামলা অথবা নৌমাইনে আঘাতের কারণে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে মোট পাঁচটি ট্যাংকারে আগুন ধরেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যেসব ট্যাংকার তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় চলাচল করছে, তাদের পরিণতি হিসেবেই এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে। এই জলপথে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ইরান কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা কিংবা এ ঘটনায় কোনো হতাহতের তথ্য কর্তৃপক্ষ প্রকাশ করেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬