অর্থনীতি
তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এই ধারা কার্যকর হলে 'কাজ নেই, মজুরিও নেই' নীতি প্রযোজ্য হবে। ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া শ্রমিক বিক্ষোভের জেরে ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। আগামী দিনগুলোতে যে কারখানাগুলোতে উৎপাদন চালানো সম্ভব হবে না, মালিকরা সেগুলোও এই ধারায় বন্ধ রাখতে পারবেন। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা পেশ করবে বলেও বিজিএমইএ সভাপতি নিশ্চিত করেন। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬