ঢাকা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ট্রপিক্যাল এবং এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার সকালে ওই আহত এক শ্রমিকের মৃত্যুর খবর বা গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে আসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
বিষয়টি নিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন, কিন্তু তাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি। এছাড়া ওই এলাকার সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬